Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

গাজায় মৃত্যুর ছায়া: ৪৮ ঘণ্টায় প্রাণ হারাতে পারে ১৪ হাজার শিশু, সতর্ক রাষ্ট্রপুঞ্জ

গাজা ভূখণ্ডে ইজরায়েলের লাগাতার বোমাবর্ষণে এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। সেই সঙ্গে দেখা দিয়েছে মারাত্মক খাদ্য সংকট। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জ সতর্ক করে জানিয়েছে, গাজায় দ্রুত ত্রাণ না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই প্রাণ হারাতে পারে অন্তত ১৪ হাজার শিশু।

রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, গাজায় এখন বিপুল পরিমাণ ত্রাণ প্রয়োজন। অন্যদিকে ইজরায়েল রবিবার জানায়, তারা সীমিত পরিমাণে ত্রাণ পাঠানোর অনুমতি দেবে। সেই অনুযায়ী সোমবার গাজায় ঢোকে পাঁচটি ত্রাণবাহী ট্রাক। তবে টম ফ্লেচারের মতে, এই ত্রাণ দরকারের তুলনায় এক ফোঁটা জলের মতো। কারণ, সেখানে প্রায় ২১ লক্ষ মানুষ বাস করেন, যাদের অর্ধেকই শিশু।

তিনি আরও জানান, গাজার সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলি এখনও মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে পারেনি। তাতে শিশুদের খাবার থাকলেও, তা না পৌঁছালে বিপদের আশঙ্কা রয়েছে। রাষ্ট্রপুঞ্জ আরও ১০০টি ট্রাক পাঠানোর চেষ্টা করছে, তবে বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক মহলেও ইজরায়েলের ওপর চাপ বেড়েছে। ব্রিটেন, ফ্রান্স ও কানাডা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। তবে ইজরায়েল এখনো হামাসের বিরুদ্ধে হামলা বন্ধ করেনি। জানা গিয়েছে সোমবার আধ ঘণ্টার মধ্যে নিহত হয় অন্তত ৩৮ জন ফিলিস্তিনি।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories