Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

লেবাননের রাজধানীত বেইরুটে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ সেনা কমান্ডার নিহত!

ইসরায়েলের বিমান হামলায় লেবাননের রাজধানী বেইরুটে হিজবুল্লাহর সবচেয়ে শীর্ষ সামরিক নেতা হাইথাম আলি তাবাতাবাই নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। দাহিয়েহ এলাকার একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। ঘটনাস্থলেই আরও অন্তত পাঁচজন নিহত হয়।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, কমান্ডার তাবাতাবাই দক্ষিণ বেইরুটের হারেত হেরেইক এলাকায় ইসরায়েলের বিশ্বাসঘাতক হামলায় প্রাণ হারান। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, তারা লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়ে তাবাতাবাইকে হত্যা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর আগে থেকেই জানিয়েছিল যে তাবাতাবাইই ছিল এই হামলার মূল লক্ষ্য। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এই নিয়ে তৃতীয়বার তাকে হত্যার চেষ্টা করল ইসরায়েল।

হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মাহমুদ কুমতি বলেন, এই হামলা ইসরায়েলের লাল রেখা লঙ্ঘনের স্পষ্ট দৃষ্টান্ত। তিনি সতর্ক করে বলেন, এই হামলা লেবাননের বিভিন্ন জায়গায় আরও উত্তেজনা ও সহিংসতার পথ খুলে দিতে পারে। তাবাতাবাই ১৯৬৮ সালে বেইরুটে জন্মগ্রহণ করেন। তার মা লেবাননি এবং বাবা ইরানি। দক্ষিণ লেবাননেই তার বড় হওয়া এবং মাত্র ১২ বছর বয়সে তিনি হিজবুল্লাহতে যোগ দেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, হারেত হেরেইকের আল-আরিদ স্ট্রিটে আবাসিক ভবনে দুইটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যাতে আশপাশের গাড়ি ও ভবনগুলোতেও ব্যাপক ক্ষতি হয়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আন্তর্জাতিক মহলের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, লেবানন ও তার জনগণের ওপর আঘাত থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসতে হবে।

নভেম্বর ২০২৪ এর সংঘর্ষবিরতির পর থেকে এটি হিজবুল্লাহর সবচেয়ে শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। মাত্র এক বছর আগেই দক্ষিণ বেইরুটে একইভাবে নিহত হয়েছিলেন হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ। এই ঘটনার মধ্যেই কয়েক দিনের মধ্যে লেবানন সফরে আসার কথা ক্যাথলিক প্রধান পোপ লিও চতুর্দশের।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories