Tuesday, October 20, 2026
28 C
Kolkata

চাষের জমিতে বিএসএফ ক্যাম্প! মুর্শিদাবাদে ভূতগাড়ি গ্রামবাসীদের তীব্র প্রতিবাদ

মুর্শিদাবাদের ভূতগাড়ি চাষের মাঠে বিএসএফ, ভূমি দপ্তরের আধিকারিক এবং ঘোষপাড়া পঞ্চায়েত প্রধান সহ আরও অনেকেই মাঠ পরিদর্শনে আসেন। সেখান থেকেই স্থানীয় মানুষ জানতে পারেন, ঐ চাষের মাঠে বিএসএফ-এর একটি বড় মিলিটারি ক্যাম্প তৈরি হতে চলেছে। এই খবর জানার পরেই গ্রামবাসীরা তীব্র প্রতিবাদ জানান।

তাঁদের বক্তব্য, এই জমিতে চাষ করেই তারা নিজেদের জীবন ও জীবিকা চালিয়ে আসছেন বহু বছর ধরে। জমিটিই তাদের রুজি-রোজগারের একমাত্র ভরসা। সেই জমি চলে গেলে তাদের বাঁচার রাস্তা বন্ধ হয়ে যাবে।

মঙ্গলবার বিকেলে ভূতগাড়ির মাঠ এলাকায় বিএসএফ ক্যাম্প তৈরির বিরুদ্ধে ঘোষপাড়া, ঝাউডিয়া, দক্ষিণ ঘোষপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ সেখানে একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ জানায়। জানা গিয়েছে আলোচনার মাধ্যমে একটি কমিটি গঠন করা হয় এবং একটি লিখিত আবেদনপত্র তৈরি করে তাতে সবার নাম নথিভুক্ত করা হয়। এই আবেদনপত্রটি বুধবার জলাঙ্গি বিডিও অফিসে জমা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি তাদের দাবি মানা না হয়, তবে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories