Sunday, September 6, 2026
28 C
Kolkata

সাধুর ছদ্মবেশে লুকিয়ে ছিলেন সিরিয়াল কিলার! দুই বছর পর রাজস্থানের আশ্রম থেকে গ্রেপ্তার ড. দেবেন্দ্র শর্মা

প্রায় দুই বছর পালিয়ে থাকার পর কুখ্যাত সিরিয়াল কিলার ও প্রাক্তন আয়ুর্বেদ চিকিৎসক ড. দেবেন্দ্র শর্মা অবশেষে ধরা পড়ে। দিল্লি পুলিশের এক বিশেষ দল সোমবার রাজস্থানের দৌসা জেলার একটি আশ্রম থেকে তাকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, আশ্রমে তিনি এক ভুয়া পরিচয়ে সাধুর বেশে লুকিয়ে ছিলেন।

ড. শর্মা ৬৭ বছর বয়সী ড. শর্মার বিরুদ্ধে একাধিক খুন ও বেআইনি কিডনি প্রতিস্থাপন চক্র চালানোর অভিযোগে সাজাপ্রাপ্ত। তিনি তিহার জেলে যাবজ্জীবন সাজা কাটছিলেন। ২০২৩ সালের ৯ জুন তাকে দুই মাসের প্যারোলে মুক্তি দেওয়া হয়, কিন্তু সময় শেষ হলে তিনি আর ফেরেননি। জানা যায় যে এটিই প্রথমবার নয়, এর আগেও ২০২০ সালে তিনি একইভাবে প্যারোলের সুযোগে পালিয়েছিলেন।

দিল্লি পুলিশের ক্রাইম শাখার ডিসিপি আদিত্য গৌতম জানান, শর্মার খোঁজে দীর্ঘ ছয় মাস ধরে বিভিন্ন রাজ্যে তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত দৌসার একটি আশ্রমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

আলিগড়ের বাসিন্দা শর্মা ১৯৮৪ সালে আয়ুর্বেদ চিকিৎসায় ডিগ্রি অর্জন করেন। কিন্তু ১৯৯০ সালের দিকে একটি গ্যাস এজেন্সি প্রতারণায় টাকা হারানোর পর তিনি অপরাধের পথে পা দেন। ১৯৯৫ থেকে ২০০৪ সালের মধ্যে তিনি ১২৫টির বেশি বেআইনি কিডনি প্রতিস্থাপনে জড়িত ছিলেন।

এছাড়া তিনি বিভিন্ন গাড়ি চালকদের ফাঁদে ফেলে খুন করে তাদের গাড়ি বিক্রি করতেন। ২০০৪ সালে তাকে প্রথম গ্রেপ্তার করা হয়। তিনি ৫০টির বেশি খুনের কথা স্বীকার করেছেন। বর্তমানে তিনি আবার পুলিশের হেফাজতে রয়েছেন এবং নতুন মামলার প্রস্তুতি চলছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories