Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তরপ্রদেশে বাহরাইচ জেলায় উচ্ছেদের নোটিশে বিপদের মুখে ১৮০ পরিবার ও শতবর্ষী মসজিদ

উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার বিচ্ছিয়া এলাকায় আনুমানিক ১৮০টিরও বেশি পরিবার ও নূরী মসজিদ নামক একটি প্রাচীন মসজিদ উচ্ছেদের মুখে। বন বিভাগ থেকে সম্প্রতি এই বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, তিন দিনের মধ্যে উত্তর না দিলে বলপ্রয়োগে উচ্ছেদ করা হবে, এমনকি বুলডোজার দিয়ে ভাঙচুরও হতে পারে।
এই ঘটনা জেরে ক্ষুব্ধ হয়ে শত শত মানুষ প্রতিবাদে রাস্তায় নামেন।

প্রতিবাদকারীরা জানান, তারা ১৮৯১ সালেরও আগে থেকেই বিচ্ছিয়াতে বসবাস করছেন। ১১৪ জন বাসিন্দা ইতিমধ্যেই মোটিপুর তহসিলে নিজেদের মালিকানার দাবি জানিয়ে ফর্ম জমা দিয়েছেন। তবে এখনও সেই যাচাই-বাছাই শেষ হয়নি বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় আন্দোলনকারীরা জেলা ম্যাজিস্ট্রেট গৌরব রঞ্জন শ্রীবাস্তবের কাছে এক দাবিপত্র জমা দেন এমনটাই জানা গিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories