আসন নিয়ে টালমাটাল পরিস্থিতি প্রথমে হলেও অবশেষে কংগ্রেসের সাথে এক সাথে থাকার বার্তা দিলেন অখিলেশ যাদব। তাঁর বক্তব্যে স্পষ্টত বোঝা যায় , দুই দলের সমর্থনেই প্রার্থী বাছাই হবে।
উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে আসন নিয়ে মতবিরোধ এই জল্পনার অবসান ঘটালেন অখিলেশ যাদব নিজেই। শুক্রবার তিনি জানান, দুই দল একসাথে বসে জয়ের নিরিখে আসন সমঝোতা চূড়ান্ত করবে।উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেসকে কতগুলি আসন দেওয়া হবে, তা নিয়ে এসপি-কংগ্রেসের মধ্যে টানাপড়েন চলছে। প্রথমে কংগ্রেসকে ২৬টি আসনের প্রস্তাব দিয়েছিল এসপি। অন্যদিকে, কংগ্রেস প্রথমে ১৮১টি এবং পরে ১২০টি আসন দাবি করে। এই আসন সমঝোতা নিয়ে এখনও কোনও রফাসূত্র মেলেনি। তবে ভোটের আগে জট কাটাতে দুই দলের আলোচনা অব্যাহত রয়েছে।
আসন নিয়ে মতপার্থক্য হলেও তিনি জানান,নির্বাচনী সম্ভাবনা সবচেয়ে বেশি, এমন প্রার্থীদেরই যৌথ ভাবে বেছে নেবে দুই দল। পাশাপাশি প্রস্তাবিত ডিলিমিটেশন নিয়ে রাজনৈতিক লড়াই বিভিন্ন দলের অবস্থান স্পষ্ট করে দেবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।


