Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মমতা কুলকার্নির বিস্ফোরক স্বীকারোক্তি: “মুসলমানদের ভালবাসি, পাকিস্তান থেকে রোজ চিঠি পেতাম”

নব্বইয়ের দশকের গ্ল্যামার কন্যা, বলিউডের প্রাক্তন জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি ফের আলোচনার কেন্দ্রে। অভিনয় জগৎ থেকে বহুদিন আগেই সরে দাঁড়িয়েছেন তিনি। বর্তমানে তিনি সন্ন্যাসিনী জীবন যাপন করছেন এবং কখনও মহামণ্ডলেশ্বর উপাধি নিয়ে, কখনও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে আসছেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মমতা কুলকার্নি পাকিস্তান ও মুসলিম সমাজ নিয়ে মন্তব্য করে নয়া বিতর্ক উসকে দেন। তাঁর বক্তব্য, “মুসলমানদের আমি ভালবাসি, কিন্তু আতঙ্কবাদীদের নয়।” তিনি জানান, যখন তিনি দুবাইতে ছিলেন, তখন মুসলিম সমাজ তাঁকে অনেক স্নেহ ও ভালোবাসা দিয়েছে। এমনকি বলিউডের সুপারস্টার থাকাকালীন তাঁর কাছে প্রতিদিন গড়ে ৫০টি করে চিঠি পাকিস্তান থেকেই আসত।

তাঁর কথায়, “পাকিস্তানের মানুষেরা আমায় ভালবাসেন, তবে সন্ত্রাসবাদীরা কারোর হয় না—না স্বামী, না পিতা, না সন্তান। ওদের কোনও পরিচয়ই নেই, শুধু সন্ত্রাসবাদী বলেই পরিচিত।” এই বক্তব্যে তিনি যেমন ভালোবাসা ও মানবিকতার বার্তা দিয়েছেন, তেমনি সন্ত্রাসবাদের প্রতি কঠোর অবস্থানও স্পষ্ট করেছেন।

এর আগে মমতা কুলকার্নি ‘মহামণ্ডলেশ্বর’ উপাধি লাভ করলেও তা ঘিরে আখড়া রাজনীতির কারণে বিতর্ক শুরু হয়। শেষে তিনি নিজেই সেই উপাধি ত্যাগ করেন। তখন তিনি বলেছিলেন, “আমি ২৫ বছর সাধনা করেছি। কোনও হিমালয়, কোনও কৈলাস নয়—আমার গুরুই আমার ঈশ্বর। গায়েব হয়ে গিয়েছিলাম বলিউডের লাইমলাইট থেকে, কিন্তু তা আমার নিজস্ব সিদ্ধান্ত ছিল। ঈশ্বর অলঙ্কারেই ঈশ্বর হন—এই বিশ্বাস নিয়েই আমি সাধ্বীর জীবন বেছে নিয়েছি।”

মমতা কুলকার্নির এইসব মন্তব্য নতুন করে তাঁকে সংবাদ শিরোনামে এনেছে। তাঁর জীবনের এই রূপান্তর যেমন বিস্ময় সৃষ্টি করছে, তেমনি তাঁর স্পষ্টবাদিতা ও বিতর্কিত বক্তব্যও বারবার আলোচনার খোরাক হয়ে উঠছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories