Saturday, September 5, 2026
28 C
Kolkata

ত্রাণ নিতে এসে প্রাণ গেল ৩০ ফিলিস্তিনির: গাজায় আবারও ইসরায়েলি হামলা, আহত শতাধিক

ত্রাণ নিতে এসে প্রাণ গেল ৩০ ফিলিস্তিনির: গাজায় আবারও ইসরায়েলি হামলা, আহত শতাধিক

গাজা উপত্যকার দক্ষিণে রাফার পাশের আল-মাওয়াসি এলাকায় ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় আনুমানিক ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি। রবিবার এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার স্থানীয় চিকিৎসা সূত্র।

জানা গিয়েছে, ত্রাণের জন্য জড়ো হওয়া মানুষদের ওপর ইসরায়েলি সেনারা গাড়ি থেকে গুলি চালায় এবং আকাশে থাকা ছোট ড্রোন থেকেও গুলি ছোড়া হয়। গত এক সপ্তাহেই ত্রাণ কেন্দ্রগুলির আশেপাশে এমন হামলায় ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২০ জনের বেশি। এই পরিস্থিতিতে গাজায় মানবিক বিপর্যয় আরও তীব্র আকার নিচ্ছে ।

গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ করে রেখেছে। ফলে খাদ্য, ওষুধ সবকিছুর সরবরাহ বন্ধ। ২৪ লাখ মানুষের জন্য এক ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে চলছে মামলা আন্তর্জাতিক আদালতেও।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories