Saturday, September 5, 2026
28 C
Kolkata

দেওয়ালের ভিতরে মিলল মৃতদেহ, নিখোঁজ মালদার যুবককে খুনের অভিযোগে ধৃত কাকিমা

মালদা জেলার পুখুরিয়া থানার বাসিন্দা সাদ্দাম নাদাব ১৮ই মে থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে তার মৃতদেহ উদ্ধার হল দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকায়, এক বাড়ির দেওয়ালের ভিতর থেকে।
জানা গিয়েছে, সাদ্দামকে খুন করে মৃতদেহকে ঘিরে দেওয়াল গেঁথে তার উপরে প্লাস্টার করে দেওয়া হয়েছিল, যাতে বাইরে থেকে কিছু বোঝা না যায়। এই ঘটনায় মূল অভিযুক্ত সাদ্দামের কাকিমা। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

সাদ্দাম পেশায় ছিলেন ভিনরাজ্যে শ্রমিক সংগ্রহকারী ঠিকাদার। নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন ইংরেজবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক লেনদেন নিয়ে পারিবারিক বিবাদের জেরেই এই খুন। তবে আরও কেউ এতে জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে একজন যুবককে খুন করে এমনভাবে লুকিয়ে রাখা হল তা নিয়ে উঠছে অনেক প্রশ্ন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories