Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদায় দুই দুষ্কৃতী গোষ্ঠীর তাণ্ডবে গুলিবিদ্ধ ২৯ বছরের টোটো চালক আমির শেখ

আবারও গুলি চলল মালদার কলিয়াচকে। গুলি চলার ঘটনায় এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কালিয়াচক থানার মোজামপুর এলাকায় দুষ্কৃতিদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালীন এক টোটো চালক পাশ দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন, দাবি পুলিশ সূত্রে।

পুলিশ আরও জানিয়েছে, ২৯ বছরের আহত যুবকের নাম আমির শেখ, বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়া এলাকায়। সারাদিন কাজ করে রাতে টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন আমির শেখ। তখনই দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয় যুবক। আমির শেখের ডান দিকের বুকের উপরে গুলি লেগেছে। পরবর্তীতে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় যুবককে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories