Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

দুই বন্ধুর মধ্যে বিবাদ হওয়ায়, দলিত বন্ধুর মাথা ও ভুরু জোর করে কামিয়ে দিল অপরজন, করা হয় অমানবিক অত্যাচার

হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়ের সুভাষ কলোনিতে এক দলিত ব্যক্তিকে চূড়ান্ত লাঞ্ছনার শিকার হতে হয়। অভিযোগ উঠছে, সাহিল নামক একদলিত ব্যক্তিকে তার বাড়ির কাছের ডিসপেন্সারিতে নিয়ে যাওয়া হয়। ডিসপেন্সারিতে নিয়ে গিয়ে দলিত সাহিলের উপর পাশবিক অত্যাচার করা হয়। এরপর সাহিলকে তার বাড়ির সামনে ফেলে দেওয়া হয়।

পুলিশ সূত্র মারফত খবর, এই ঘটনার মূল অভিযুক্ত সাহিলের বন্ধু। সহিলের বন্ধুর সঙ্গে আরও দুজন যুক্ত রয়েছে বলে পুলিশ অনুমান করছে। ইতিমধ্যে পুলিশ তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে পুলিশ এও জানিয়েছে, এই ঘটনাটি জাতপাত জনিত বিবাদের কারণে হয়নি। সাহিল ও তার বন্ধু গত আট বছর ধরে একে অপরকে চিনতো। কোনএক কারণে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। ক্ষোভে সাহিলের বন্ধু সাহিলকে শিক্ষা দিতে গিয়ে এমন কান্ড ঘটিয়ে বসে। পুলিশ জানিয়েছে আহত সাহিল এখনো জবানবন্দি দেওয়ার মতো পরিস্থিতিতে নেই।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories