Wednesday, October 21, 2026
27 C
Kolkata

গো-হত্যা মামলায় জামিন পেলেন না আসিফ, হাইকোর্টের রায়ে তৈরি হয়েছে বিতর্ক

গো-হত্যার অভিযোগে ধৃত হরিয়ানার বাসিন্দা আসিফের জামিনের আবেদন খারিজ করে দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। বিচারপতি সন্দীপ মৌদগিল জানান, গরু শুধু একটি প্রাণী নয়, বরং ভারতের সমাজ ও সংস্কৃতিতে গরুর প্রতি বহু মানুষের গভীর বিশ্বাস ও আবেগ জড়িত। আসিফের বিরুদ্ধে অভিযোগ, তিনি দু’টি গরু নিয়ে রাজস্থানের দিকে যাচ্ছিলেন, এবং হরিয়ানা পুলিশ সন্দেহ করে যে তিনি গরু দু’টি গো-হত্যার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয় এবং পরে তিনি জামিনের জন্য আদালতের দ্বারস্থ হন।

বিচারপতি বলেন, “আইনের দৃষ্টিতে বিচার করা গুরুত্বপূর্ণ হলেও, সমাজের ভাবাবেগকেও অবহেলা করা যায় না। ভারতীয় সমাজে গরুকে শুধু গৃহপালিত প্রাণী হিসেবে দেখা হয় না, একে অনেকেই পবিত্র বলেও বিশ্বাস করেন। এই বিশ্বাস ও অনুভূতির সম্মান রাখাই আমাদের সাংবিধানিক দায়।” তিনি আরও বলেন, “আমাদের সমাজ একটি বহুত্ববাদী সমাজ, যেখানে বিভিন্ন মানুষের মত ও বিশ্বাস সহাবস্থানে চলে। এমন একটি সমাজে, যেখানে গরুকে ঘিরে মানুষের মধ্যে এত আবেগ রয়েছে, সেখানে এই ধরনের ঘটনায় আদালতের নীরবতা সমাজে ভুল বার্তা দিতে পারে।” এই যুক্তিতে বিচারপতি আসিফের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories