Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তর প্রদেশে হিন্দুত্ববাদী আস্ফালনকে বুড়া আঙ্গুল দেখিয়ে জয় হল শাহভেজ আলমের,এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে বন্ধ স্কুল ভাঙ্গার কাজ

আবারও মুখ পুড়ল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের। মালিকানা বিরোধের জেরে সম্ভালের আজাদ জান্নাত নিশা স্কুল ভাঙার কাজ অবিলম্বে বন্ধ করতে হবে, এলাহাবাদ হাইকোর্টের থেকে পাওয়া এই নির্দেশের পর কার্যত অপ্রস্তুতে পড়েছে উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিন সরকার। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস (এপিসিআর এক্স (টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, বর্তমানে সম্ভালের আজাদ জান্নাত নিশা স্কুলটি সুরক্ষিত রয়েছে। অভিযোগ উঠছে স্কুলের মালিকানা হস্তান্তরের বিবাদ শুরু হয় ২০১৫ সালের ১৩ই জানুয়ারি থেকে। পুলিশ, স্থানীয় কর্মকর্তা, জেলা ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্কুল প্রাঙ্গণে পৌঁছে স্কুলের মালিকদের হুমকি দেয়। স্কুল দখল করার অভিযোগ উঠছে কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠীর উপর। স্কুলের কর্মকর্তা মোহাম্মদ শাহভেজ আলম জানান ১৯৭৯ সাল থেকে তিনি সম্ভালের আজাদ জান্নাত নিশা স্কুলের মালিক। মোহাম্মদ শাহভেজ আলম দাবি করেন ১৯৭৯ সালে, তার বাবা এই জমিটি কিনেছিলেন, এখন তারাই জমির আইনি উত্তরাধিকারী। তার এই যুক্তিকে মান্যতা দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories