Saturday, September 5, 2026
30 C
Kolkata

ওড়িশায় দুই দলিতকে গরু পাচারের সন্দেহে অর্ধমুণ্ডন করে হামাগুড়ির নির্দেশ, খাওয়ানো হল নর্দমার জল

ওড়িশার গঞ্জাম জেলায় দুই দলিত ব্যক্তির উপর ভয়ঙ্কর অত্যাচারের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে তাদের অর্ধেক মাথা মুণ্ডন করে প্রায় এক কিলোমিটার রাস্তা হামাগুড়ি দিতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, তাদের নর্দমার জল ও খাওয়ানোর অভিযোগও উঠেছে। ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলায়।

জানা গিয়েছে আক্রান্ত দুই ব্যক্তি, ৫৪ ও ৪২ বছরের এবং ওড়িশার সিঙ্গাপুর গ্রামের বাসিন্দা। তারা দুটি গরু ও একটি বাছুর নিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই একদল ব্যক্তি তাদের পথ আটকায়। এরপর মারধর শুরু হয়। আরও অভিযোগ, তাদের থেকে ৩০ হাজার টাকা চাওয়া হয়েছিল। রাজি না হওয়ায় অত্যাচার বেড়ে হয়। ওই দুই দলিতকে একটি সেলুনে নিয়ে গিয়ে জোর করে অর্ধমুণ্ডন করা হয়। এরপর রাস্তায় হামাগুড়ি দিতে বাধ্য করা হয়। এই ঘটনায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে, যা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। আক্রান্তরা কোনোমতে পালিয়ে থানায় গিয়ে অভিযোগ জানান। পুলিশ ইতিমধ্যে ৬ জনকে আটক করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories