Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বিজয় উল্লাস!আমেরিকার রক্ত চক্ষুকে তুচ্ছ করে, ইসরাইলের বিরুদ্ধে ইরানের জয়লাভে পাশে থাকা সকল শুভাকাঙ্ক্ষী ভারতীয়দের কৃতজ্ঞতা জ্ঞাপন করলো ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রণকৌশল, এবং কূটনৈতিক চাল দেখে প্রশংসা করছে বিশ্বের সকল মুসলিম দেশগুলি। খামিনির আগ্রাসন নীতিতে কুপোকাত হয়েছে ইসরাইল। শুধু তাই নয়, খামিনির কাছে নতজানু হতে হয়েছে বিশ্বের তথাকথিত শক্তিশালী দেশ আমেরিকা। নিঃসন্দেহে এটি ইরানের সবচেয়ে বড় জয়। মাথা নত না করে শিরদাঁড়া সোজা রেখে শত্রুর চোখে চোখ রেখে, ক্ষতবিক্ষত হওয়া সত্ত্বেও হিংস্র বাঘের মত লড়াই চালিয়ে গেছে ইরান। ইরানের ধ্বংসাত্মক হামলার মুখোমুখি না হতে পেরে অবশেষে শান্তির সুর শোনা যাচ্ছে ইসরাইল ও আমেরিকার মুখে।

এমন আবহে নয়া দিল্লিতে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস থেকে ভারতে অবস্থিত সকল সম্ভ্রান্ত এবং স্বাধীনতাপ্রেমী জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ভারতে উপস্থিত সকল সভবুদ্ধি সম্পন্ন নাগরিক, গণমাধ্যমের ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সমাজের সকল স্তরের সম্ভ্রান্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান, যারা মহান ইরান ও ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী হোসেইনি খামেনিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে দিল্লিতে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস। দূতাবাস থেকে জানানো হয়েছে এই জয় কেবল মাত্র ইরান কেন্দ্রে নয়, ইরানকে সমর্থন করা সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের জয়। যে সময় ইসরাইল ও আমেরিকার নিশংস আক্রমণে প্রতিনিয়ত ইরানের জনগণ আহত ও নিহত হচ্ছে, এমন দুর্বিষহ দিনে সংহতি, নৈতিক সমর্থন, জনসাধারণের বিবৃতি, শান্তি-ভিত্তিক সমাবেশ এবং উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের বার্তাগুলি গভীর উৎসাহের কারণ হয়েছে ইরানের কাছে, এমনটাই দাবি করেছে দিল্লিতে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাস।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories