Sunday, September 6, 2026
33 C
Kolkata

ভোর ৪ টেয় ঘুম ভাঙে না, তাই পুলিশের চাকরিতে ‘না’ সদ্য নিয়োগপ্রাপ্ত কনস্টেবলের!

সদ্য কনস্টেবল পদে নিযুক্ত হয়েছিলেন উত্তরপ্রদেশের এক যুবক। নিয়োগপত্র হাতে পেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকেই। তবে চাকরি শুরুর কয়েক দিনের মধ্যেই সকলকে অবাক করে দিয়ে ইস্তফার চিঠি নিয়ে হাজির হন বাবার সঙ্গে দেওরিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে।

চিঠিতে যুবক স্পষ্টভাবে জানান, তার সকাল ৮টায় ওঠার অভ্যাস। রোজ ভোর ৪টেয় ঘুম থেকে উঠে প্রশিক্ষণ নেওয়া তার পক্ষে সম্ভব নয়। পুলিশের কঠোর শারীরিক অনুশীলনও তার কাছে ‘অতিরিক্ত চাপ’। এই অদ্ভুত কারণে চাকরি ছাড়ার সিদ্ধান্তে আশ্চর্য হয়ে যান কর্তৃপক্ষও।

জানা গিয়েছে, যুবকের বাবাও তার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি জানান, তার ছেলের বিএড ডিগ্রি রয়েছে এবং সে ভবিষ্যতে শিক্ষকতার পেশাতেই নিজেকে মানিয়ে নিতে চায়।

পুলিশ সুপার বিক্রান্ত বীরের পিআরও মহেন্দ্র কুমার জানান, বাবা-ছেলে জোর করে এসপির সঙ্গে দেখা করতে চাইছিলেন। পরে, মহেন্দ্র কুমারের পরামর্শে শেষ পর্যন্ত যুবক ইস্তফা না দিয়েই ফিরে যান।

Hot this week

মূল্যবৃদ্ধি-বেকারত্বে ক্ষোভ, ধাক্কা মোদির জনপ্রিয়তায়! ‘মুড অব দ্য নেশন’ সমীক্ষায় বড় ইঙ্গিত

মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং নতুন প্রজন্মের মধ্যে বাড়তে থাকা ক্ষোভ—এই...

‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ – জমি নিয়ে বিবাদ বিজেপির দুই অসীমের!

দু’জনের নামই অসীম। দু’জনেই বিজেপির বিধায়ক। দু’জনেরই দাবি, ব্যক্তিগত...

‘দলবদলু’ মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানকে কালো পতাকা, গ্রেফতার ৬ DYFI কর্মী!

সংসদ সহায়তা কেন্দ্রের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে কালো পতাকার...

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Topics

Related Articles

Popular Categories