Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

কর্নাটকের এক স্কুলের নতুন রাধুনী দলিত হওয়ায় স্কুল ছাড়লো পড়ুয়ার

একজন দলিত মহিলাকে রাধুনী হিসেবে নিয়োগ করা হলে, কর্ণাটকের চামরাজনগর জেলার হোম্মা গ্রামের একটি স্কুলের প্রায় সকল ছাত্র-ছাত্রী স্কুল প্রত্যাহার করে। স্কুলে মোট ২২ জন শিক্ষার্থী পঠন পাঠন করত। এই ২২ জনের মধ্যে ২১ জন পড়ুয়া ট্রান্সফার সার্টিফিকেট নিয়েছে নয়তো অন্য স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে। স্কুলে দলিত সম্প্রদায়ের এক মহিলাকে রাধুনীর কাজের জন্য নিয়োগ করায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা অসন্তুষ্ট হয়েছেন বলে জানা যাচ্ছে। জানা গেছে পড়ুয়াদের বাড়ি থেকে মিড ডে মিল না খাওয়ার নির্দেশ দেওয়া হয়। নতুন দলিত রাধুনী নিয়োগের পর মাত্র ৭ জন পড়ুয়া মিড ডে মিলের খাবার খেত, জানিয়েছে কোন কর্তৃপক্ষ।

চামরাজনগরের এসপি, জেলা পঞ্চায়েতের সিইও এবং শিক্ষা কর্মকর্তা সহ জেলা কর্মকর্তাদের পক্ষ থেকে বুধবার স্কুলটি পরিদর্শন করা হয়। পড়ুয়াদের পরিবারের লোকের সঙ্গে কথা বলে জানা যায়, পড়ুয়াদের স্কুল ছাড়ার অন্যতম প্রধান কারণ রাধুনীর বর্ণ ও জাত। যদিও বেশ কিছু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্কুলে পঠন পাঠন হত না তাই সন্তানকে স্কুল থেকে ছাড়িয়া আনা হয়েছে।

বর্তমানে স্কুলে একজন মাত্র ছাত্র পড়াশোনা করছে, তবে ওই ছাত্রের পরিবারের তরফ থেকেও ট্রান্সফার সার্টিফিকেট দাবি করা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories