Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন: কাশ্মীরে হিন্দু পণ্ডিতের শেষকৃত্যে মুসলিম প্রতিবেশীদের সহায়তা

কাশ্মীরের গান্ডারবাল জেলার লার এলাকায় দেখা গেল সাম্প্রদায়িক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জানা গিয়েছে , এখানকার এক কাশ্মীরি পণ্ডিত, বদ্রীনাথ ভাটের মৃত্যুর শেষকৃত্যে পাশে দাঁড়ান মুসলিম প্রতিবেশীরা।

বদ্রীনাথজি এলাকার একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। ১৯৯০’র দশকে অধিকাংশ কাশ্মীরি পণ্ডিত উপত্যকা ছেড়ে চলে গেলেও, তিনি ও কয়েকটি পরিবার থেকে যান লার এলাকায়। তার মৃত্যুর পর মুসলিম প্রতিবেশীরাই কাঁধে তুলে নেন তার মরদেহ, এমনকি জোগাড় করেন দাহ করার জন্য কাঠও।

এক স্থানীয় বাসিন্দা জানান, “এটা আমাদের কর্তব্য ছিল। বদ্রীনাথজির সঙ্গে আমাদের বহু বছরের সম্পর্ক।” বদ্রীনাথজির পরিবারের এক আত্মীয় বলেন, “আমাদের মুসলিম প্রতিবেশীরা না থাকলে এত সহজে শেষকৃত্য করা যেত না। ওদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

স্থানীয় রাজনীতিবিদ শেখ ইশফাক জানান, “শুধু লার নয়, আশেপাশের এলাকা থেকেও অনেকে এসেছিলেন সমবেদনা জানাতে।” জানা গিয়েছে, কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে বহুবার এমন নজির দেখা গেছে যেখানে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায় একে অপরের পাশে দাঁড়িয়েছে বিপদের সময়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories