Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

কলকাতার ল’ কলেজে গণধর্ষণের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য পঠনপাঠন বন্ধ, তদন্তে মিলছে একের পর এক প্রমাণ

দক্ষিণ কলকাতার সাউথ ক্যালকাটা ল’ কলেজের ক্যাম্পাসে এক ছাত্রীর মর্মান্তিক গণধর্ষনের ঘটনার জেরে পঠনপাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গত ২৯ তারিখে কলেজ কর্তৃপক্ষের জারি করা নোটিসে জানানো হয়েছে, বিএ এলএলবি ও এলএলএম কোর্সের ক্লাস বন্ধ থাকবে এবং ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্তের স্বার্থে কোনও তথ্য প্রমাণ যাতে নষ্ট না হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক প্রাক্তন ছাত্র এবং দুই বর্তমান পড়ুয়া। শোনা যাচ্ছে, মূল অভিযুক্ত শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ এবং পেশায় আইনজীবী। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ, জায়গায় জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ।

পুলিশের তদন্তে জানা গেছে, ঘটনাটি আগে থেকেই পরিকল্পিত ছিল। নির্যাতিতার বয়ানে উঠে এসেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলেজে আটজন উপস্থিত ছিলেন। এর মধ্যে চারজন চলে যান, আর বাকি তিনজন তাকে আটকে রেখে নির্যাতন করেন। সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের গতিবিধি তার বর্ণনার সঙ্গে মিলে গেছে। নির্যাতনের মাঝে অসুস্থ হয়ে পড়লে তিনি ইনহেলার চান। অভিযুক্তদের একজন, জেব, রাত ৮:২৯ মিনিটে কসবার এক ওষুধের দোকান থেকে ইনহেলার কেনেন, যার রসিদ ও সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। টাকা দেওয়া হয়েছে ইউপিআই-এর মাধ্যমে।

মেডিক্যাল পরীক্ষায় নির্যাতনের চিহ্ন স্পষ্ট। মূল অভিযুক্ত মনোজিতের শরীরে আঁচড়ের দাগ মিলেছে, যা প্রতিরোধের সময় হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ হকি স্টিক, পোশাকসহ বেশ কিছু জিনিস উদ্ধার করে ফরেন্সিকে পাঠিয়েছে। অভিযুক্তদের ডিএনএ পরীক্ষার জন্য চুল, নখ ও রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তার প্রশ্ন তুলেছে। ন্যায়বিচারের দাবিতে ক্রমেই সোচ্চার হচ্ছে জনগণ।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories