Saturday, September 5, 2026
30 C
Kolkata

সাত বছর পর সোশ্যাল মিডিয়া মিলল খোঁজ, বাংলাদেশে আটক মালদার যুবক গোলাম মোস্তফা

সাত বছর আগে নিখোঁজ হওয়া মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার যুবক গোলাম মোস্তফার খোঁজ মিলেছে অবশেষে। পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন গোলাম মোস্তফা বর্তমানে বাংলাদেশে আটকে রয়েছেন।

মোস্তফার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জাবরা বাগমারা গ্রামে। তার বয়স এখন ২৯ বছর। পরিবার জানিয়েছে, মোস্তফা হঠাৎ করেই সাত বছর আগে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার বাবা-মা বহু জায়গায় খোঁজ করেও তার কোনও খোঁজ পাননি।

কিছুদিন আগে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি। ছবিতে দেখা যায়, এক যুবক বাংলাদেশের দিনাজপুর জেলার কোনও একটি জায়গায় রয়েছেন, এবং তিনি মানসিকভাবে অসুস্থ। ছবির সঙ্গে থাকা লেখায় তার নাম লেখা ছিল, গোলাম মোস্তফা।

এই ছবি হরিশ্চন্দ্রপুর এলাকার কিছু মানুষের নজরে আসে এবং তারা সঙ্গে সঙ্গে মোস্তফার পরিবারকে খবর দেন। এরপরেই জানা যায় গোলাম মোস্তফা এখন বাংলাদেশে রয়েছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories