Saturday, September 5, 2026
30 C
Kolkata

জাতীয় চ্যাম্পিয়ন বক্সারের ওপর যৌন নির্যাতন! সাই কোচের বিরুদ্ধে উঠলো ভয়াবহ অত্যাচারের অভিযোগ

হরিয়ানার রোহতকের একটি ১৭ বছর বয়সি এক নাবালিকা বক্সার তার কোচের বিরুদ্ধে যৌন নির্যাতন ও শারীরিক হেনস্থার অভিযোগ এনেছে। এই মেয়েটি জাতীয় স্তরে ভারতের হয়ে দুটি সোনাও জিতেছে। জানা গিয়েছে মেয়েটি আয়ার্ল্যান্ডে একটি প্রশিক্ষণ ক্যাম্পে গিয়েছিল নিজের দক্ষতা বাড়ানোর জন্য কিন্তু সেখানে তার ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

মেয়েটির মা রোহতকের আরবান এস্টেট পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি বিহারের বক্সার এবং সাই (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া)-এর জাতীয় বক্সিং অ্যাকাডেমির কোচ। অভিযোগ অনুযায়ী, এই কোচ আয়ার্ল্যান্ডের ক্যাম্পে মেয়েটিকে শারীরিকভাবে হেনস্থা ও যৌন নির্যাতন করার চেষ্টা করেন। প্রতিবাদ করায় মেয়েটিকে মারধরও করা হয় এবং বলপূর্বক একটি প্রশিক্ষণ ভিডিও বানাতে বাধ্য করা হয়। এরপরও অভিযুক্ত কোচের অত্যাচার থামেনি। এই কোচ মেয়েটিকে তার রুমে ঢুকে ধর্ষণেরও চেষ্টা করে।

মেয়েটির মা জানান, তার মেয়েকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্যই এসব করা হয়েছে। রোহতক পুলিশ এফআইআর দায়ের করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ক্রীড়াজগতে আবারও প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories