Saturday, September 5, 2026
28 C
Kolkata

পুলিশ ইউনিফর্মেই ধর্ষক! দলিত কিশোরীকে গানপয়েন্টে অপহরণ-ধর্ষণের অভিযোগে ইউপির হেড কনস্টেবল গ্রেপ্তার

ফতেহগড়ে স্কুলের পথে যাওয়া এক দলিত কিশোরীকে গানপয়েন্টে অপহরণ ও ধর্ষণের মর্মান্তিক অভিযোগ উঠল স্থানীয় থানার হেড কনস্টেবল বিনয় চৌহানের বিরুদ্ধে। শুক্রবার গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত, যা প্রশ্ন তুলেছে পুলিশ বাহিনীর ভেতরের রক্ষক-ভক্ষক সংস্কৃতিকে।

ঘটনাটি ঘটেছে ২ জুলাই। মেয়েটি স্কুলে যাওয়ার পথে বাড়ি থেকে বের হলে কিছুদূর যেতেই চৌহান তাকে জোর করে গাড়িতে তোলেন। বাবার অভিযোগ, “মেয়ে প্রতিবাদ করতেই বিনয় পিস্তল তাক করে হুমকি দেয়।” এরপর চলতে থাকে নির্মম নির্যাতন।

স্থানীয় বাসিন্দাদের সতর্কতায় ঘটনাটি ধামাচাপা দেওয়া যায়নি। অপহৃত মেয়েকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে যান বিনয় চৌহান। তাঁর সহযোগী পালাতে গিয়ে গাড়ি ফেলে রেখে প্রাণ বাঁচান, কিন্তু জনরোষ এড়াতে পারেননি বিনয় চৌহান। তাকে চাপাত্তর করা হয় থানায়।

পুলিশের ঊর্ধ্বতন কর্তারা দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন অ্যাডিশনাল এসপি সঞ্জয় কুমার। বিনয় চৌহানকে বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আদালত তাকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories