Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তরপ্রদেশে গ্যাংরেপের পর পুলিশের দ্বারাই ধর্ষণের অভিযোগ, ৫০ হাজার টাকা আদায়—তরুণীর অভিযোগে বুলন্দশহরে তোলপাড়

উত্তরপ্রদেশের বুলন্দশহরে অকল্পনীয় নির্যাতনের অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, ২৮ বছরের এক তরুণীকে প্রথমে চার ব্যক্তি মাদক খাইয়ে অপহরণ করে ৪৮ দিন ধরে বারবার ধর্ষণ করে ও জোর করে ধর্ম পরিবর্তন করানো হয়। পরে কোনোমতে পালিয়ে এসে তিনি পুলিশের কাছে অভিযোগ জানান।

নির্যাতিতার দাবি, অভিযোগের তদন্তের কথা বলে দু’দিন ধরে দুই সাব-ইন্সপেক্টর তাঁকে ধর্ষণ করেন, এবং গ্রেফতারি করানোর নাম করে ৫০ হাজার টাকা ঘুষ আদায় করেন। এমনকি তাঁর স্বামীকেও থানায় আটকে ভুয়ো মামলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার ভিত্তিতে দুই পুলিশ আধিকারিককে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে, জানিয়েছেন বুলন্দশহরের এসএসপি দিনেশ কুমার। যদিও তিনি জানান, অভিযোগকারীনী বারবার বক্তব্য বদলাচ্ছেন, তবুও তদন্ত অব্যাহত।
ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। সবাই দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories