Saturday, September 5, 2026
30 C
Kolkata

কাটোয়াই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! মৃত্যু একজনের

বর্ধমানের কাটোয়া থানার রাজৌর গ্রামে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে বরকত শেখ (২৮) নামের এক যুবকের। সে বীরভূমের নানুর থানার সিয়ালা গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন আরও তিনজন—তুফান চৌধুরী, ইব্রাহিম শেখ ও সফিক মণ্ডল। এদের মধ্যে তুফানের অবস্থা আশঙ্কাজনক, তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তুফান একজন কুখ্যাত দুষ্কৃতী এবং সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে। জানা গিয়েছে রাতের অন্ধকারে গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার সময় ঘটে এই বিস্ফোরণ। বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। আশপাশের একাধিক বাড়িরও ক্ষতি হয়েছে।

পুলিশের দাবি, তুফানই বাইরের দুষ্কৃতীদের এনে বোমা বানাচ্ছিল মৃত লম্বু শেখের পরিত্যক্ত বাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন, এই বোমা তাকে ও তার দলের লোকজনকে মারার উদ্দেশ্যে তৈরি হচ্ছিল। তিনি অভিযোগ করেছেন, এই ঘটনার পেছনে প্রাক্তন তৃণমুল নেতা জঙ্গল শেখের হাত থাকতে পারে। জঙ্গল শেখ একসময় তৃণমূলের নেতা ছিলেন এবং বর্তমানে জামিনে মুক্ত।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। বিস্ফোরকের উৎস, উদ্দেশ্য ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। কাটোয়া মহকুমার এসডিপিও কাশিনাথ মিস্ত্রি এই ঘটনায় একজনের মৃত্যু ও তিনজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories