Saturday, September 5, 2026
30 C
Kolkata

শান্তিপূর্ণ প্রার্থনায় বিতর্ক! কোটার স্কুলে সর্বধর্ম প্রার্থনা নিয়ে হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরোধিতা

রাজস্থানের কোটার বর্ণবেদা এলাকার বক্সি স্প্রিংডেল স্কুলে আয়োজিত একটি সর্বধর্ম প্রার্থনা ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই প্রার্থনায় হিন্দু, ইসলাম ও খ্রিস্ট ধর্মের মন্ত্র ও প্রার্থনা একসাথে পাঠ করা হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর, হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি অভিযোগ তোলে—হিন্দু ছাত্রদের জোর করে কলমা পড়ানো হয়েছে।

এই অভিযোগ ঘিরে স্কুল কর্তৃপক্ষ একাধিকবার জানিয়েছে, এই সর্বধর্ম প্রার্থনা বহু বছর ধরে চলে আসা এক প্রার্থনা অনুষ্ঠান, যার মূল উদ্দেশ্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা ও ঐক্য তৈরি করা। স্কুলের পরিচালক, যিনি একজন অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার, বলেন, “আমরা কখনও কাউকে কোনো ধর্মের প্রার্থনা করতে জোর করিনি। এর কোনও প্রমাণও নেই।” এই ঘটনার পর, অনেক অভিভাবক উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, একটি শান্তিপূর্ণ প্রার্থনা অনুষ্ঠানকে বিতর্কের মধ্যে টেনে আনা খুবই দুর্ভাগ্যজনক। তারা সন্তানদের নিরাপত্তা নিয়েও চিন্তিত।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories