Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ফের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৭, আহত একাধিক!

মঙ্গলবার গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত একাধিক। এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সরকারি সূত্র ও ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা- এর মাধ্যমে। গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে তেল আল-হাওয়া এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালিয়ে চার জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে, এ তথ্য নিশ্চিত করেছে আল-শিফা হাসপাতাল। অন্যদিকে গাজা শহরের পূর্ব দিকের আল-তুফ্ফাহ এলাকায় আরেকটি স্থানে বিমান হামলার ফলে আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে দুইজন নিহত এবং আরও অনেকে আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

বুরেইজ নির্বাসী শিবিরের আবু হেলো স্কুলেও ইসরায়েলি বিমান হামলা হয়েছে বলে জানা গিয়েছে।এই স্কুলটি অসহায়দের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।এদিকে খান ইউনিস-রফাহ সড়কে ইসরায়েলি গোয়েন্দা ড্রোন হামলায় দুইজন নিহত হন এবং তাদের দেহ নাসের হাসপাতালে নিয়ে এসে রাখা হয়।
আরেক দিকে, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে হামলা চালানো হয়, যেখানে নির্বাসীরা থাকতেন। এই হামলায় চারজন নিহত এবং আরও অনেকে ফিলিস্তিনি আহত হন। এছাড়া নাসের হাসপাতালের পাশের আরেকটি তাঁবুতে হামলায় তিনজন নিহত হয় বলে জানা গিয়েছে। খান ইউনিসের শেহাদা মসজিদের কাছে আরও একজন নিহত হয়, এবং একই এলাকার অন্য একটি তাঁবুতেও ইসরাইলি হামলার ফলে অনেকেই আহত হন।

এদিকে, গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে অংশ নেন। একই সঙ্গে, ইসরায়েলি কর্মকর্তারা হামাসের সাথে দোহায় মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তির ব্যবস্থা করা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories