Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্কে ঘর ছাড়লেন বহু মানুষ!

কেঁপে উঠল রাজধানী! নয়াদিল্লি এবং তার আশেপাশের এলাকায় বৃহস্পতিবার সকালে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সকাল ৯টা ৪ মিনিটে রাজধানীতে ৪.৪ মাত্রার এই ভূমিকম্প হয়। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানায়, কম্পনের উৎসস্থল ছিল দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জর এলাকায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পন হয়েছে।

দিল্লি থেকে উৎসস্থল অনেক দূরে না থাকায় কম্পনের তীব্রতা বেশি না হলেও কম্পন ভালভাবেই অনুভূত হয়েছে রাজধানী এবং আশপাশের এলাকায়। তবে এখনো পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের বাড়ির ফ্যান, টেবিল-চেয়ারসহ অনেক জিনিস কাঁপতে শুরু করেছিল। জানা গিয়েছে, দিল্লির পাশের হরিয়ানার গুরুগ্রাম এবং উত্তরপ্রদেশের নয়ডা এলাকাতেও কম্পনের প্রভাব পড়েছে।

সিসমিক জোনিং ম্যাপ অনুযায়ী, দিল্লির ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্প এখানে অস্বাভাবিক নয়। ভারতের ৫৯ শতাংশ এলাকা ভূমিকম্প প্রবণ বলে ধরা হয়েছে। দেশের বিভিন্ন অংশকে চারটি সিসমিক জোনে ভাগ করা হয়েছে। দিল্লি জোন ৪-এ পড়ে, যেখানে মাঝে মাঝে ৫ থেকে ৬ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories