Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

আসামের গুরহাটিতে, মসজিদে শুয়োরের মাংস ছুঁড়ে মারার অভিযোগে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল!

মসজিদে শুয়োরের মাংস ছুঁড়ে মারার অভিযোগে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল। অভিযোগ, গত রবিবার আসামের গুরহাটি এলাকার এক ঈদগাহ মসজিদে, অজ্ঞাত এক ব্যক্তি শুয়োরের মাংস ছুড়ে মারে। ঘটনাটি ঘটে গভীর রাতে। পরদিন ভরে আজান পড়তে আসার সময় মসজিদের ইমাম পলিথিনে মোড়ানো শুয়োরের মাংসটিকে লক্ষ্য করেন।

পরবর্তীতে মসজিদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। সেইখানে দেখা যায়, নীল শার্ট এবং হেলমেট পরিহিত অজ্ঞাত ব্যক্তি বাইকে করে মসজিদের সামনে এসে দাঁড়ায়। পালিয়ে যাওয়ার আগে মসজিদ প্রাঙ্গনে একটি প্লাস্টিক ছুড়ে মারে। পরদিন ভোর বেলা মসজিদে উদ্ধার হওয়া প্লাস্টিক থেকে শুয়োরের কাঁচা মাংস এবং অসমীয়া ভাষায় লেখা একটি চিরকুট উদ্ধার হয়, যাতে লেখা ছিল, “মিয়ার বাচ্চা, তুমি আমাকে গর্ভবতী করেছ। এখন তুমি শুয়োরের মাংস খাও,” এবং “প্লাবিতা দাস” নাম সহ একটি মোবাইল নম্বর স্বাক্ষরিত ছিল, যা বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।

পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে, যার ফলে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিসপুর পুলিশ বরপেটা থেকে মৃদুপাবন পাঠককে গ্রেপ্তার করেছে। ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চূড়ান্ত ক্ষোভের সৃষ্টি হয়েছে, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories