Saturday, September 5, 2026
30 C
Kolkata

বিতর্ক উসকে দিল আসাম বিজেপির ভিডিও, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঘৃণার প্রচারের অভিযোগ

আসাম বিজেপির সরকারি সমাজমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ওই ভিডিওতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রতীকীভাবে বন্দুক হাতে গুলি চালাতে দেখা যায়, যেখানে লক্ষ্য হিসেবে দেখানো হয়েছে মুসলিমদের। ভিডিওর সঙ্গে ব্যবহৃত ভাষা ও বার্তাকে ঘিরে বিরোধী দল, সাংবাদিক এবং মানবাধিকার সংগঠনগুলির তীব্র আপত্তি সামনে এসেছে।

ভিডিওতে ‘ফরেনার-ফ্রি অসম’, ‘কোনও দয়া নেই’, ‘পাকিস্তানে চলে যাওনি কেন’—এই ধরনের বাক্য ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। সমালোচকদের দাবি, বাস্তব ফুটেজের সঙ্গে কৃত্রিমভাবে তৈরি ছবির মিশ্রণে ঘৃণামূলক বার্তা ছড়ানো হয়েছে। সমাজমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে।

তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ ভিডিওটিকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন। সাংবাদিক রানা আইয়ুব ও এম রেয়াজও প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন। সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রীর একাধিক মন্তব্য নিয়েও বিতর্ক চলছে বলে জানাচ্ছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই মানবাধিকার কর্মী ও মুসলিম সংগঠনগুলি আইনি পদক্ষেপের পথে হেঁটেছে। বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতেও চাপ বাড়ছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories