Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

শামশাদ বাড়ি ফিরে আসায় আনন্দে আত্মহারা পরিবার, পরিবারের কাছে রাজকীয় সম্বর্ধনা পেলেন সামি খান

বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসায়, আনন্দে আত্মহারা পরিবার-পরিজন সহ গোটা এলাকাবাসী। মহেশতলায় এক কিশোরকে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার ঘটনার প্রায় দেড় মাস পর ইসলামপুরে নিজের বাড়িতে ফিরে এল কিশোর শামশাদ। গত ২৩শে মে থেকেই নিখোঁজ ছিল শামশাদ। বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা হাসপাতালে, চিকিৎসার পর বাড়ি নিয়ে যাওয়া হয় শামশাদকে। শারীরিকভাবে এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ নয় শামশাদ। তদন্তের স্বার্থে রবীন্দ্রনগর থানার তরফ থেকে দুই পুলিশ আধিকারিক শামশাদের সঙ্গে দেখা করতে ইসলামপুর যান। সামিকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতা নিয়ে যেতে হতে পারে। তবে পরিবার সূত্রে দাবি এখন ছেলে অসুস্থ থাকায়, কোল ছাড়া করতে চাইছেন তারা। ঘটনায় জড়িতদের কঠিন শাস্তির দাবি করেছে কিশোর শামশাদের পরিবার।

অপরদিকে শামশাদকে খুঁজে আনার জন্য, কিশোর শামশাদের পরিবারের কাছে অঙ্গীকারবদ্ধ ছিলেন বাম কর্মী সামি খান, এমনটাই দাবি পরিবারের। বিগত ১২-১৩ দিন ধরে পরিবারের পাশে দাঁড়িয়ে শামশাদকে খুঁজে বার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন সামি। শামশাদ বাড়ি ফিরে আসার খুশিতে পরিবার সহ ইসলামপুরের মাতিকুন্ড গ্রামবাসীরা রাজকীয়ভাবে সম্বর্ধনা জানালো, বাম কর্মী সামি খানকে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories