Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

রোলার স্কেটিং ডার্বি চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী উত্তরপ্রদেশ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নবীলা খান

শুধু পড়াশোনার জন্যই নয়, খেলাধুলাতেও দেশের নজর কাড়তে দেখা যাচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে । সম্প্রতি, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মহিলা কলেজের বি.এসসি বায়োকেমিস্ট্রির ছাত্রী নাবিলা খান নিজের খেলার দক্ষতার মাধ্যমে উত্তরপ্রদেশকে সোনা এনে দিলেন ফেডারেশন কাপ ২০২৫ রোলার স্কেটিং ডার্বি চ্যাম্পিয়নশিপে, যা অনুষ্ঠিত হয় বিকানের, রাজস্থানে। গ্রুপ পর্বে তামিলনাড়ুর বিরুদ্ধে ৪৪–১১ ব্যবধানে জয় এবং ফাইনালে স্বাগতিক রাজস্থানের বিরুদ্ধে ২৬–১২ ব্যবধানে জয় এনে দিতে তার ভূমিকা ছিল অগ্রণী।

নাবিলার নির্বাচন হয় মোহালিতে অনুষ্ঠিত একটি ১০ দিনের প্রশিক্ষণ ক্যাম্পে। এর আগেও তিনি জাতীয় পর্যায়ে ৫টি পদক জিতেছেন, যার মধ্যে রয়েছে ৩টি সোনা। খেলাধূলার সঙ্গে পড়াশোনাতেও সমান ভাবে পারদর্শী, নাবিলা। তিনি নিট পরীক্ষায় দু’বার সফল হয়েছেন। তার এই সফলতা প্রমাণ করে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, তাদের শিক্ষার্থীদের পড়া ও খেলাধুলা দুই দিকেই এগিয়ে যেতে উৎসাহ দেয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories