Saturday, September 5, 2026
30 C
Kolkata

কানোয়ার যাত্রা চলাকালীন দিল্লিতে বন্ধ করা হতে পারে মাংসের দোকান, ধর্ম পালনের নামে খাবার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ

ধর্মচারণ কুপ্রভাব ফেলছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও স্বাধীনতায়। হাওয়ায় ভাসছে কথা! লোকের কানে কানে ঘুরছে, দিল্লিতে গোটা শ্রাবণ মাসজুড়ে বন্ধ রাখা হতে পারে মাংসের দোকান। শ্রাবণ মাসে শুরু হচ্ছে কানোয়ার যাত্রা। এই যাত্রা চলাকালীন দিল্লিতে মাংসের দোকান বন্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে, এমন কথাই ঘুরছে লোকের মুখে মুখে। তবে কোটা শ্রাবণ মাস জুড়ে নয়, যে পূর্ব নির্ধারিত পথ দিয়ে যাত্রাটি যাবে, সেই পথে একটি মাংসের দোকান বন্ধ রাখা হবে। এর আগে যোগীর রাজ্যে কানোয়ার যাত্রাকে নিয়ে সৃষ্টি হয় তুমুল বিতর্ক। যাত্রার রুটে প্রত্যেকটি দোকানদারদের নাম ও পরিচয় সাইনবোর্ডে টাঙ্গানোর নির্দেশ দিয়েছিলেন যোগী সরকার। বিরোধীরা এই ঘটনাকে ভারতীয় সংখ্যালঘুদের মানহানি বলেই দাবি করেছিল। তাই নয়, এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি অভিযোগ করেন যে দোকানিদের পোশাক খুলিয়ে তাঁদের ধর্মীয় পরিচয় যাচাই করা হচ্ছে। এর আগে যদিও দিল্লিতে রঞ্জন পার্কে মাছ বিক্রি নিও তৈরি হয়েছিল ব্যাপক উত্তেজনা। একদল মানুষ দাবি রেখেছিলেন কালী মন্দিরের সামনে মাছ বিক্রি করা যাবে না। যদিও বর্তমানে রমরমিয়ে চলছে মাছের ব্যবসা। সেই বিতর্কের পর এবার দিল্লিতে মাংস বিক্রি বন্ধ হতে পারে শ্রাবণ মাসে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories