Saturday, September 5, 2026
28 C
Kolkata

শিক্ষাহীন-স্বাস্থ্যহীন-খাদ্যহীন-কর্মসংস্থানহীন রাজ্যে জগন্নাথ মন্দিরের পর হনুমান মন্দির নির্মাণের ঘোষণা!

রাজ্যের শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য প্রায় তালানিতে এসে ঠেকেছে। এরই মাঝে পশ্চিমবঙ্গের শাসক নেতা মন্ত্রীদের কাট মানি খাওয়ার অভিযোগ প্রতিনিয়ত সামনে উঠে আসছে। তৃণমূলের বেশ কিছু নেতা মন্ত্রী ইতিমধ্যে জেল খেটেছে বা এখনো পর্যন্ত জেলে বন্দি রয়েছেন। মদন থেকে বালু, পার্থ থেকে কেষ্ট জেলের ভাতের স্বাদ প্রত্যেকেরই জানা। বাংলার এমন দুর্বিষহ পরিস্থিতিতে শিল্পের জন্য দেশি বা বিদেশি বিনিয়োগকারীদের দেখা পাওয়া যায় না। চাকরির দাবিতে রাস্তায় ঘাটতি না, এতে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে একটা গোটা প্রজন্ম।

বাংলার এমন পরিস্থিতে সরকারের টাকায় দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের পর এবার এরাজ্যে হনুমান মন্দির নির্মাণের ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরে এক সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে তিনি বলেন, “বারুইপুরের পদ্মপুকুরে আমরা আলিপুর জেল তৈরি করেছি। জেলের মধ্যে একটা হনুমান মন্দির ছিল। ওটার (মন্দির) উন্নয়ন হচ্ছিল না। হনুমান মন্দিরকে আলাদা করে আমি করে দিচ্ছি।”

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories