Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

গাজায় পানীয় জলের জন্য লাইনে দাঁড়ানো শিশুদের উপর ইসরায়েলের হামলা, নিহত ১০ জন

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে পানীয় জলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উপর ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন, তাদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন।

এই একই দিনে গাজা শহরসহ বিভিন্ন এলাকায় ঘনবসতিপূর্ণ আবাসন ও শরণার্থী শিবিরে ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৯ জন ফিলিস্তিনি। তার মধ্যে গাজা শহরেই প্রাণ হারিয়েছেন ২৮ জন। গত ২৪ ঘণ্টায় গাজায় মোট ১৩৯ জনের মরদেহ হাসপাতালগুলিতে আনা হয়েছে। আহত হয়েছেন ৪২৫ জন। ইতিমধ্যেই ইসরায়েল ৬ লাখ মানুষকে দক্ষিণ গাজায় ‘কনসেন্ট্রেশন ক্যাম্প’-এ স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়েছে। জাতিসংঘের একাধিক সংস্থা জানিয়েছে, গাজায় জ্বালানির ঘাটতি চরম পর্যায়ে পৌঁছেছে। বিদ্যুৎ না থাকায় হাসপাতাল, অ্যাম্বুল্যান্স ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories