Saturday, September 5, 2026
28 C
Kolkata

ছাত্রকে বকাবকি করায়, দুই নাবালক পড়ুয়ার হাতে খুন হলেন স্কুলের প্রধান শিক্ষক

আগামী প্রজন্মকে গড়ে তোলার অন্যতম স্থান হলো শিক্ষা কেন্দ্র, এবং শিক্ষক হল এই শিল্পের অন্যতম প্রধান কারিগর। তবে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেখা যাচ্ছে চূড়ান্ত অমানবিকতা এবং পৈশাচিকতার নিদর্শন। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রতিনিয়ত খুন, ধর্ষণের মত গুরুতর অভিযোগ সামনে উঠে আসছে। শনিবার হরিয়ানা রাজ্যের, গুরগাঁও জেলার, বাদশাহপুর গ্রামের কারতার মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুলে, ঘটে গেল একটি নৃশংস ও মর্মান্তিক হত্যাকান্ড, যা শুনে আতকে উঠবেন আপনিও।

অভিযোগ উঠছে, স্কুলের প্রধান শিক্ষক জগবীর সিং, স্কুলেরই দুজন ছাত্রকে খারাপ আচরণ এবং চুল কাটার ধরন নিয়ে বকাবকি করেন। বকাবকি করার সময় আচমকাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, জগবীরের উপর ঝাঁপিয়ে পড়ে দুই স্কুল পড়ুয়া। আচমকা ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করতে থাকে জগবীরকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কারতার মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক জগবীর সিং। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঘটনার পর স্কুল জুড়ে পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় হাঁসি অঞ্চলের পুলিশ। স্কুলের পড়ুয়া এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ, দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories