Saturday, September 5, 2026
30 C
Kolkata

ঝড়-বৃষ্টিতে ব্যাপক ফসলের ক্ষতি, বিপাকে নদীয়ার করিমপুরের চাষিরা!

গত সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত নদিয়ার করিমপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে চলে মুষলধারে বৃষ্টি। এই দুর্যোগে করিমপুর-১ ও ২ নম্বর ব্লকের কলা ও সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। অনেক জায়গায় রাস্তার ওপর গাছ উপড়ে পড়েছে। বড় বড় কাঁদি-সহ গাছ ভেঙে পড়েছে। বর্তমানে যে কলার কাঁদি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয় সেগুলিও ঝড়ে নষ্ট হয়ে গেছে।

চাষিদের মতে, প্রতি বিঘা জমিতে গড়ে ৫০ থেকে ১০০টি গাছ ভেঙে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চাঁপা কলা চাষে। ধূলিসাৎ হয়েছে বহু বাগান। রাজীব সেখ নামক এক কৃষক জানান, “আমার ৫ বিঘা জমির প্রায় ২৫০টি কলাগাছ ভেঙে গেছে। কীভাবে এই ক্ষতি সামাল দেব, বুঝতে পারছি না।” এছাড়াও,জমিতে জল জমে যাওয়ায় পাট গাছ নুইয়ে পড়েছে। সরকারি সাহায্য না পেলে আবার চাষ শুরু করা খুবই কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন চাষিরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories