Saturday, September 5, 2026
28 C
Kolkata

হিন্দু প্রতিবেশীর শেষকৃত্য সম্পন্ন করে সম্প্রীতির বার্তা দিয়ে নজির গড়লেন জেবের সেখ!

নদিয়া জেলার চাপড়া থানার বাঙালঝি গ্রামে সম্প্রতি ঘটেছে এক অনন্য মানবিক ঘটনা। ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের ভালোবাসা ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন নদিয়া জেলা পরিষদের প্রাক্তন সদস্য জেবের সেখ। এই গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ শর্মা হঠাৎই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে পরিবারে। স্ত্রী সবিতা দেবী দুই সন্তানকে নিয়ে ভীষণ বিপাকে পড়েন। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি চলে যাওয়ায় আর্থিক অনিশ্চয়তায় ভুগছিলেন তারা। স্বামীর শেষকৃত্য কীভাবে সম্পন্ন করবেন, তা নিয়েও দুশ্চিন্তায় ছিলেন সবিতা দেবী। এই খবর জানতে পেরে এগিয়ে আসেন জেবের সেখ। হিন্দু রীতি মেনে শেষকৃত্যের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। তার এই মানবিক পদক্ষেপে গ্রামজুড়ে প্রশংসার ঝড় উঠেছে। অনেকে বলছেন, কবি নজরুল ইসলামের সেই বিখ্যাত পংক্তি—‘মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান’—এই ঘটনার মধ্য দিয়ে আবারও বাস্তব রূপ পেল।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories