Saturday, September 5, 2026
30 C
Kolkata

আসামে চলা জবরদস্তি উচ্ছেদ অভিযানকে তীব্র ভাষায় নিন্দা জানালো জামাআতে ইসলামি হিন্দ

অসমের বিভিন্ন জেলায় গত কয়েক মাস ধরে ব্যাপক উচ্ছেদ অভিযান চালাচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। শুধু গোয়ালপাড়া জেলার পাইকান এলাকাতেই গত শনিবার বুলডোজার চালিয়ে বিদ্যাপাড়া ও আশুডুবি গ্রামের প্রায় ৫ হাজার মানুষকে উচ্ছেদ করা হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জামাআতে ইসলামী হিন্দ। জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের সহ-সভাপতি মালিক মোতাসিম খান এক বিবৃতিতে বলেন, চলতি বছরের জুন-জুলাই মাসে শুধু গোয়ালপাড়াতেই প্রায় ৪০০০টি বাড়ি ভেঙে ফেলা হয়েছে।

এর আগেও পঞ্চরত্ন, কুর্শাপাখরি, বান্দরমাঠা ও গৌরনগর এলাকায় একই রকম উচ্ছেদ অভিযান চালানো হয়। তিনি আরও জানান, গোয়ালপাড়া, ধুবড়ি ও নলবাড়ি জেলা মিলিয়ে প্রায় ৮০০০টির বেশি পরিবার এই উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু বাড়ি নয়, ধর্মীয় স্থানও রক্ষা পায়নি এই উচ্ছেদ অভিযানে। জানা গিয়েছে, অন্তত ২০টি মসজিদ, ৪০টি মক্তব ও একাধিক ঈদগাহ ভেঙে দিয়েছে অসম সরকার।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories