Saturday, September 5, 2026
30 C
Kolkata

পাটনায় হাসপাতালে চিকিৎসাধীন আসামিকে গুলি করে খুন!

বৃহস্পতিবার সকালে পাটনার এক হাসপাতালে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। বলিউড সিনেমার দৃশ্য যেন সত্যি হয়ে গেল! জানা গিয়েছে ,পাঁচ জন দুষ্কৃতী বন্দুক হাতে হাসপাতালের ভেতরে ঢুকে এক চিকিৎসাধীন আসামীকে গুলি করে খুন করে। এই ঘটনাটি ঘটে পাটনার পারস হাসপাতালে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অস্ত্রধারী দলটি সোজা চলে যায় চন্দন মিশ্র নামক ওই আসামির কেবিনে। কিছু বোঝার আগেই গুলি ছুঁড়ে ঝাঁঝরা করে দেয় তার দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দনের।

পুলিশ জানিয়েছে, চন্দন মিশ্র বহু অপরাধের সাথে জড়িত ছিল। সে বক্সার জেলে বন্দি ছিল এক ব্যবসায়ীকে খুনের মামলায়। পরে ভাগলপুর জেলে পাঠানো হয় তাকে, পরে শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন আগে প্যারোলে ছাড়া পায় এবং হাসপাতালে ভর্তি করা হয় চন্দন মিশ্রকে। পুলিশ সুপার কার্তিক কে শর্মা জানান, চন্দনের প্রতিদ্বন্দ্বী দল এই খুনের পরিকল্পনা করেছে বলেই সন্দেহ। ইতিমধ্যে ১২ জনকে আটক করেছে পুলিশ এমনটাই জানা গিয়েছে । অন্যদিকে এই ঘটনার পরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন । এই ঘটনার জেরে হাসপাতালে থাকা রোগী এবং তাদের পরিবারদের মধ্যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories