Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

২১ জুলাইয়ের সকালেই যশোর রোডে মৃত্যু, বাইক-গাড়ি সংঘর্ষ ঘিরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল জনতা

তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সকালে, যখন রাজ্যজুড়ে রাজনৈতিক উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই মধ্যমগ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি গাড়ি আচমকা ধাক্কা মারে একটি বাইকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। গুরুতর জখম অবস্থায় অপর আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরই ওই এলাকার যশোর রোডে দেখা যায় ব্যাপক বিশৃঙ্খলা। প্রায় এক ঘণ্টা রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার পর জনতার মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ মানুষজন রাস্তায় নেমে পুলিশের কিয়স্কে ভাঙচুর চালায়। তাঁদের অভিযোগ, ট্রাফিক পয়েন্টে পুলিশের নিয়মিত ‘চাঁদা আদায়’-এর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত চেকিং ও বাধ্যতামূলক অর্থ আদায় করতে গিয়ে পুলিশ নিরাপত্তার বদলে হয়রানিকেই প্রাধান্য দিচ্ছে।

এদিকে ধর্মতলার শহিদ দিবসের সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী ও সমর্থকেরা দলে দলে রওনা হয়েছেন। উত্তরবঙ্গ থেকে শিয়ালদা স্টেশনে পৌঁছেই তাঁদের অভ্যর্থনা জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর কলকাতা তৃণমূলের পক্ষ থেকে স্টেশন চত্বরে একটি ক্যাম্প খোলা হয়েছে, যেখানে খিচুড়ি-ডিম সেদ্ধ দিয়ে আপ্যায়ন করে ধর্মতলার সভাস্থলে পাঠানো হচ্ছে কর্মী ও অনুগামীদের।

দূরবর্তী জেলা থেকেও ট্রেন ও গাড়িতে চেপে রাজ্যের নানা প্রান্ত থেকে কর্মীরা আসছেন। দুর্গাপুরে জাতীয় সড়কে সকাল থেকে দীর্ঘ যানজটের চিত্র দেখা গেছে। বাঁশকোপা টোল প্লাজায় হেল্প ডেস্ক খুলেছে তৃণমূল, যেখানে ওষুধ, জল এবং অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও রাখা হয়েছে।

এদিকে তৃণমূলের মূল কর্মসূচির ছায়াতেই বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরেও উত্তেজনা বেড়েছে। আদালতের রায় অনুযায়ী বিজেপি কর্মীরা সরাসরি উত্তরকন্যা ভবনের সামনে যেতে পারছেন না, তবে সকাল ১১টা থেকে শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে মিছিল শুরু হয়েছে। সেখান থেকে আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে চুনাভাটি মোড়ে শেষ হচ্ছে বিজেপির মিছিল। শেষপর্যন্ত ফুটবল মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ একাধিক বিজেপি সাংসদ-বিধায়ক। যদিও কর্মসূচিটি বিজেপি যুব মোর্চার তরফে আয়োজিত, তবু শীর্ষ নেতৃত্বের সক্রিয় উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে এর রাজনৈতিক গুরুত্ব।

রাজনৈতিক সমাবেশ, কর্মসূচি এবং জনজমায়েতের এই চরম আবহে মধ্যমগ্রামের দুর্ঘটনাটি শুধু শোক নয়, তীব্র ক্ষোভও তৈরি করেছে সাধারণ মানুষের মনে। যেখানে জননিরাপত্তা প্রশ্নের মুখে, সেখানে দায় এড়াতে পারছে না আইনরক্ষকরাও।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories