Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভারতের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনের বাংলোতে চুরি, উধাও নগদ ৫০ হাজার টাকা ও টিভি!

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিনের পুনের লোনাভালার বাংলোতে ঘটলো চুরির ঘটনা। জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয়ে কিছু দুষ্কৃতী বাংলোর পাঁচিলের তার কেটে ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা জানলার শিক ভেঙে ঘরের ভিতরে ঢোকে। বাংলো থেকে প্রায় ৫০ হাজার টাকা নগদ এবং একটি টিভি নিয়ে যায় দুষ্কৃতি। এছাড়াও বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ৭ মার্চ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। তবে পুলিশ ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে। তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ফরেনসিক টিমকে যুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনার জেরে কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories