Sunday, November 29, 2026
22 C
Kolkata

মোদী-বিরোধী কনটেন্টেই কোপ? বিশ্বে সর্বোচ্চ ভারতে ইউটিউব থেকে মুছে গেল ৩৪ লক্ষের বেশি ভিডিও!

সরকার বিরোধী কনটেন্ট হলেই মুছে ফেলা হচ্ছে সেই কনটেন্ট ইউটিউব থেকে। মোদী সরকারের নজরদারিতে ভারতে ডিলিট হলো প্রায় ৩৪ লক্ষ কনটেন্ট।

মোদী সরকারের বিরোধিতা করা বা তাঁকে প্রশ্ন করলেই মুছে দেওয়া হচ্ছে ভিডিও ইউটিউব থেকে।এমনই গুরুতর অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে একের পর এক বিরোধীরা। এই অভিযোগের পরেই ইউটিউব থেকে উঠে আসে এক ভয়ঙ্কর রিপোর্ট।

অ্যালফাবেটের মালিকানাধীন সংস্থাটির সাম্প্রতিক কমিউনিটি গাইডলাইন ট্রান্সপারেন্সি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত এপ্রিল থেকে জুন মাসে ভারতে আপলোড করা ৩৪ লক্ষ ৪০ হাজার কনটেন্ট ডিলিট করে দেওয়া হয়েছে। ইউটিউবের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে মোট ১ কোটি ১০ লক্ষ কনটেন্ট মুছে ফেলা হয়েছে। এর মধ্যে ৩১ শতাংশই ভারতের। তালিকায় এরপর রয়েছে আমেরিকা (১২ লক্ষ ৬০ হাজার) এবং ইন্দোনেশিয়া (৯ লক্ষ ২০ হাজার)।মুছে ফেলা কনটেন্টের ৬৮.২ শতাংশের কারণ ছিল শিশু নিরাপত্তা সংক্রান্ত বিষয়। ৯৮.৬ শতাংশ ভিডিও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে সরিয়ে দেওয়া হয়েছে।প্রশাসন ও আদালতের নির্দেশেও বহু কনটেন্ট সরিয়েছে ইউটিউব।

২০২৬ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে মোট ৩,৩৯৯টি কনটেন্ট সরানোর অনুরোধ এসেছিল। এর মধ্যে ৭২ শতাংশ অর্থাৎ ২,৮৭০টি নির্দেশ এসেছিল পুলিশের তরফে এবং ৬৯৫টি নির্দেশ দিয়েছিল আদালত। অধিকাংশ অভিযোগ ছিল মানহানির, যার সংখ্যা ২,১৩০টি।গুগলের দাবি, আইন ভাঙার অভিযোগে তারা ১৯,৮৮৩টি কনটেন্ট সরিয়ে দিয়েছে। অন্যদিকে, ১৯,৪০২টি কনটেন্টের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। পর্যাপ্ত তথ্যের অভাবে আরও ১৭,৪৪৩টি ক্ষেত্রেও গুগল হস্তক্ষেপ করেনি।

Hot this week

ডিলিমিটেশন বিলে ‘হ্যাঁ’ ডিএমকের! স্ট্যালিনের সিদ্ধান্তে স্বস্তিতে মোদী সরকার

শনিবার দলের সাংসদের সাথে বৈঠকের পরেই কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন...

আসন-জট কাটিয়ে ফের একসঙ্গে অখিলেশ-রাহুল! উত্তরপ্রদেশে জোটের বার্তা সমাজবাদী পার্টির

আসন নিয়ে টালমাটাল পরিস্থিতি প্রথমে হলেও অবশেষে কংগ্রেসের সাথে...

শুধু সরকারি চাকরি নয়, স্বনির্ভর হতে হবে পড়ুয়াদের! কী বললেন উচ্চশিক্ষামন্ত্রী?

এসএসসি বা সরকারি চাকরিকে জীবনের একমাত্র লক্ষ্য না করে...

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ফের ইজরায়েলি হামলা, শিক্ষা অধিকর্তা ও তাঁর স্ত্রী-সহ নিহত ১০ জন

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরেও গাজ়ায় ইজ়রায়েলি সেনার হামলা...

Topics

ভোরে বিপুল পুলিশবাহিনীর অভিযান, এসআরএফটিআইয়ে ধর্নামঞ্চ সরানো ঘিরে পড়ুয়াদের হেনস্থার অভিযোগ

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এ ফের...

Related Articles

Popular Categories