Saturday, September 5, 2026
30 C
Kolkata

চোট কাটিয়ে কামব্যাক, বাংলার হয়ে এবার মাঠে নামছেন মহম্মদ শামি!

মহম্মদ শামি এবার ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাংলা দলের হয়ে। চোটের কারণে প্রায় দেড় বছর জাতীয় দল থেকে দূরে ছিলেন তিনি। এবার রঞ্জি ট্রফি, বিজয় হাজারে সহ অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে শামিকে।

জানা গিয়েছে, বাংলা দলে এই মুহূর্তে আকাশ দীপ ও মুকেশ কুমার জাতীয় দায়িত্বে ব্যস্ত থাকার কারণে খেলতে পারছেন না। সেই অভাব পূরণে শামির অভিজ্ঞতা ও দক্ষতা বড় ভরসা হতে চলেছে। লক্ষ্মীরতন শুক্লার অধীনে গঠিত নতুন বাংলা দল ইতিমধ্যে শক্ত ভিত গড়ে তুলেছে। সেখানে শামির যোগদান দলকে আরও মজবুত করবে বলেই আশা ক্রিকেট অনুগামীদের।

অন্যদিকে গত মরশুমে শামি বাংলার হয়ে কিছু রঞ্জি ম্যাচ খেলেছিলেন এমনকি বিজয় হাজারে ট্রফিতেও নজর কেড়েছিলেন। কিন্তু জাতীয় দলে ফেরার সুযোগ তখনও পাননি। নির্বাচকরা মনে করেছিলেন, তিনি বড় সফরের জন্য পুরোপুরি ফিট নন ফলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে তার জায়গা হয়নি। এবার বাংলার হয়ে মাঠে ফেরার এবং নিজেকে প্রমাণ করার আরও একটা নতুন সুযোগ পাচ্ছেন শামি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories