Saturday, September 5, 2026
30 C
Kolkata

মুর্শিদাবাদে রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের

মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত সুজানিপাড়া ও নিমতিতা রেল স্টেশনের মাঝে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা। নিজের মোবাইল ফোনে রিল ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো ইয়াসিন আহমেদ নামক এক ১৮ বছরের যুবক।

জানা গিয়েছে,সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিন রেললাইনের ধারে দাঁড়িয়ে নিজের মোবাইল দিয়ে ভিডিও করছিলেন। সেই সময় একটি যাত্রীবাহী ট্রেন দ্রুত গতিতে চলে আসে এবং তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসিনের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories