Sunday, September 6, 2026
28 C
Kolkata

মুম্বাইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু মালদার শ্রমিকের

মালদার মোথাবাড়ি থানার পিরুটোলা গ্রামে নেমে এলো শোকের ছায়া। জানা গিয়েছে সুদূর মুম্বইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা মুহাম্মদ নজরুল ইসলামের। তিনি প্রায় এক মাস আগে মুম্বইয়ের পালঘরে টাইলস বসানোর কাজ করতে গিয়েছিলেন। গত শনিবার দুপুরে একটি মার্বেল গাড়ি থেকে মাল নামানোর সময় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, একটি ভারী চাঁই নজরুলের ওপর পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন নজরুলকে।

ঘটনার খবর পেয়ে পুনে থেকে নজরুলের ছোট ভাই রবি সেখ ও অন্যান্য শ্রমিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। পরে মুম্বই থেকে মৃতদেহ বিমানে করে কলকাতায় নিয়ে আসা হয়। রবিবার রাত একটা নাগাদ দমদম বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাড়িতে পৌঁছয়। মৃতের কাকা তাফাজ্জুল সেখ জানান, সোমবার সকাল ৮টা নাগাদ গ্রামের কবরস্থানে নজরুলকে দাফন করা হয়েছে। বাবা জালাল সেখের দুই ছেলে-ই বাইরে গিয়ে শ্রমিকের কাজ করতেন। পরিবারে আর্থিক দিক থেকে নজরুল ছিলেন ভরসা। তার অকাল মৃত্যুতে এখন দিশেহারা তাঁর পরিবার।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories