Wednesday, October 21, 2026
27 C
Kolkata

বিজেপি আছে বিজেপিতেই!দিলীপ ঘোষ ফের বাক্যবানে বিধলেন মুসলমান ভোটারদের

বঙ্গীয় রাজনীতিতে চিরকালই তিনি বহুল চর্চিত এবং বিতর্কিত একটি চরিত্র। আবারও স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় বাক্যবান দিয়ে, জন্ম দিলেন নতুন বিতর্কের।

আর মাত্র এক বছরেরও কম সময় বাকি। ২৬ এর বিধানসভা নির্বাচনের তোড়জোড় ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ২৬ এ বাংলার মসনদ দখল করতে মরিয়া বাংলার প্রত্যেকটি বিরোধী দল। মুসলমান বিদ্বেষী মন্তব্য করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট বুঝিয়ে দিলেন, নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য যতই নিরপেক্ষতার কথা বলে যতই সংখ্যালঘু ভোটকে নিজেদের দলে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করুক না কেন, বিজেপি আছে বিজেপিতেই।

অপরদিকে হুমায়ুন কবিরের কন্ঠে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে নতুন দল তৈরি করার সুর শোনা যাচ্ছে না। এই ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ কে জিজ্ঞেস করায়, বাংলার প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে দিলীপ ঘোষ জানান, “আমার যেটা মনে হচ্ছে, এতদিন উনি যেসব ডায়লগ দিতেন, সেসব শুধু ওঁর ইচ্ছে নয়, তৃণমূলও চাইত। যেদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যাচ্ছে, ছাব্বিশে যদি কোনও মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই।”

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories