Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

মুর্শিদাবাদে বিএসএফ-এর লাঠিচার্জে উত্তাল জনতা, আহত ৫০ – বিডিও-কে ডেপুটেশন দিয়ে প্রতিবাদ

মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকে বিএসএফ-এর অত্যাচারের প্রতিবাদে সোমবার ব্লক অফিসে ডেপুটেশন জমা দিল মুর্শিদাবাদ জেলা কৃষক সমিতি। এলাকার বহু মানুষ এই কর্মসূচিতে যোগ দেন।

রবিবার রাতে মিঠিপুর পঞ্চায়েতের ষষ্ঠীতলা ও হালদার পাড়া এলাকায় হঠাৎ করেই বিএসএফ জওয়ানরা লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, এই ঘটনায় অন্তত ৫০ জন আহত হন। অনেকের অভিযোগ, জওয়ানরা বাড়িতে ঢুকে মহিলাদের গালাগালি করে ও মারধরও করে। এমনকি এক গর্ভবতী মহিলাকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। দোকান খোলা থাকায় লক্ষ্মী দাস নামক এক দোকানদারকে অপমান ও তার ছেলেকে মারধরের অভিযোগ তোলা হয়েছে। দীপক মণ্ডল, চৈতন্য হালদার সহ একাধিক স্থানীয় ব্যক্তি জানান, সন্ধের পর বাড়ি থেকে বের হলে শাস্তি দেওয়ার হুমকি দিয়েছে বিএসএফ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories