Saturday, September 5, 2026
28 C
Kolkata

২০২৫ এর এশিয়া কাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান, ক্ষোভে ফেটে পড়ছে সমর্থক সহ বহু প্রাক্তন ক্রিকেটার

এশিয়া কাপ ২০২৫ নিয়ে উত্তেজনা শুরু হয়েছে ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে রাখার কারণে। এবারের টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই হলেও তালিকা ঘোষণা করতে অনেক দেরি হয়েছে। ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনই এই দেরির মূল কারণ বলে মনে করা হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সম্প্রতি তালিকা প্রকাশ করেছে। সেখানে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। এই সিদ্ধান্তে ভারতের কিছু প্রাক্তন ক্রিকেটার অসন্তোষ প্রকাশ করেছে।

বিসিসিআই-এর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এসিসির নিয়ম অনুযায়ী সূচি প্রকাশের পর কোনও দেশকে জোর করে বাদ দেওয়া যায় না। তিনি বলেন, “আমরা চাইলেই পাকিস্তানকে বাদ দিতে পারি না। এইসিসির সভায় সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে। এখন কিছুই বদলানো সম্ভব না।” তিনি আরও জানান, ভারত যদি এখন সিদ্ধান্ত বদল করে ম্যাচ না খেলে, তাহলে শাস্তির মুখে পড়তে হবে ভারতীয় দল ও বিসিসিআই-কে।
সবমিলিয়ে, ২০২৫ সালের এশিয়া কাপ নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে নিয়মের বাইরে গিয়ে কিছু করা যাবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে আইসিসি ও বিসিসিআই।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories