Wednesday, October 21, 2026
25 C
Kolkata

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ফের সোনা সহ জোড়া পদক বারাসতের সওয়ানের

বারাসতের পলতাডাঙার ১৬ বছরের কিশোর মুহাম্মদ সওয়ান হোসেন আবারও প্রমাণ করল নিজের প্রতিভা। কিছুদিন আগেই নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় রুপো ও ব্রোঞ্জ জিতে তাক লাগিয়ে দিয়েছিল সে। দেশের বাইরে সেটাই ছিল তার প্রথম পদকজয়। এবার দেশের মাটিতে সেই সাফল্যকে আরও বড় করে তুলল সওয়ান। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ফাইটে সোনা ও কাতাতে রুপো জিতে নজর কেড়েছে সে। মাইকেলনগর শিক্ষানিকেতনের একাদশ শ্রেণির ছাত্র সওয়ান ফাইট বিভাগে নিজের প্রতিভা প্রদর্শন করে সোনার পদক অর্জন করে। এই সোনার মাধ্যমে নেপালে হাতছাড়া হওয়া স্বপ্ন এবার পূরণ করল সে।

তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে সওয়ানের সামনে বড় চ্যালেঞ্জ ছিল অর্থের ব্যবস্থা করা। পরিবারের পক্ষে খরচ জোগানো সম্ভব ছিল না। তাই বাধ্য হয়ে বিডিও অফিসে আর্থিক সাহায্যের আবেদন জানাতে হয় তাকে। শেষ পর্যন্ত সেখান থেকে সাহায্য পেয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারে সওয়ান। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওমান, ভুটান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে আসা প্রতিযোগীরা। তাদের সকলকে হারিয়ে সওয়ান ফাইটে সোনা ও কাতাতে রুপো জিতে নজির গড়ল।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories