Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

গাজায় গণহত্যাকে বন্ধ করতে নিজ সরকারের বিরুদ্ধে সরব ইসরাইলি বুদ্ধিজীবীরা, দাবি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার

গাজায় চলমান দুর্ভিক্ষ ও মানবিক সংকট নিয়ে এবার নিজ দেশের সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ইসরাইলের একদল বুদ্ধিজীবী, শিল্পী ও শিক্ষাবিদ। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন, ইসরাইলের ওপর যেন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক চিঠিতে ৩১ জন বিশিষ্ট ইসরাইলি নাগরিক এই আহ্বান জানান। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অস্কার বিজয়ী ইউভাল আব্রাহাম, সাবেক অ্যাটর্নি জেনারেল মাইকেল বেন-ইয়াইর, কনেসেটের (ইসরাইলের পার্লামেন্ট) সাবেক স্পিকার আব্রাহাম বার্গ এবং মর্যাদাপূর্ণ ইসরাইল পুরস্কারপ্রাপ্ত বহু সাংস্কৃতিক ব্যক্তিত্ব।তারা চিঠিতে অভিযোগ করেন, ইসরাইল সরকার ইচ্ছাকৃত ভাবে গাজার জনগণকে না খাইয়ে মারতে চাইছে এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে জোর করে উচ্ছেদের পরিকল্পনা করছে। চিঠিতে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত গাজায় এই নৃশংস অভিযান বন্ধ না হচ্ছে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন না হয়, ততক্ষণ ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।এই চিঠিতে স্বাক্ষর দিয়েছেন আরও অনেকে, চিত্রশিল্পী মিশাল না’আমান, তথ্যচিত্র নির্মাতা রা’আনান আলেকজান্দ্ৰোইচ, চলচ্চিত্র পরিচালক স্যামুয়েল মাওজ, কবি আহারুন শাবতাই এবং নৃত্য পরিচালক ইনবাল পিন্টো। গাজায় ২১ মাস ধরে চলা যুদ্ধে এখন পর্যন্ত ৬০,০০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিনে দুটি মানবাধিকার সংগঠন, বিটসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরাইল জানিয়েছে যে ইসরাইল গাজায় গণহত্যার নীতি অনুসরণ করছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories